ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

এটি একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দল-এ খেলার প্রসঙ্গে তৈরি বিতর্ক নিয়ে আবারও ব্যাখ্যা
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৩ সময়
এটি একটি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও আলোচনা ছিল: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাইমা রহমানের চেলসির বয়সভিত্তিক দল-এ খেলার প্রসঙ্গে তৈরি বিতর্ক নিয়ে আবারও ব্যাখ্যা দিয়েছেন। সোমবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি বলেন, তার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে আলোচনা চলছে, তা “অত্যন্ত অনভিপ্রেত”।


প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন, তার বক্তব্যের উদ্দেশ্য ছিল জাইমা রহমানের পড়াশোনা এবং ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা। তিনি এটিকে ব্যক্তিগত পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই।


পোস্টে তিনি আরও অনুরোধ করেন, ব্যক্তিগত বক্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন বা অপব্যাখ্যা না করতে। একই সঙ্গে, তার মন্তব্যে কেউ কষ্ট পেলে তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।


এর আগে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, জাইমা রহমান চেলসির বয়সভিত্তিক নারী দলে গোলকিপার হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন। এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় এবং বিষয়টি ট্রেন্ডিং হয়ে উঠে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?