ঢাকা | |

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে চাকরি, বেতন ১,৪৯,০০০ টাকা

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) শূন্য পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ লক্ষ্যে
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে চাকরি, বেতন ১,৪৯,০০০ টাকা

বি-আর পাওয়ারজেন লিমিটেড (বিআরপিএল) শূন্য পদে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)’ পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে এমবিএ বা এমকম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ACA বা ACMA-এর মতো পেশাদার ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। একাডেমিক ফলাফলেও নির্ধারিত মান বজায় রাখতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।


প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর উচ্চপদে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল ২০২৬ অনুযায়ী ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে। নিয়োগপ্রাপ্তদের জন্য থাকছে আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা। মাসিক মূল বেতন ১ লাখ ৪৯ হাজার টাকার পাশাপাশি বাড়ি ভাড়া, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা সুবিধা এবং ড্রাইভারসহ গাড়ি সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের কোম্পানির ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে অনাপত্তি পত্র জমা দেওয়া বাধ্যতামূলক।


আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে এবং ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে অফিস সময়ের মধ্যে হার্ড কপি পৌঁছাতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা