ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন শামীম কায়সার লিংকন তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম ক্ষতিকর কনটেন্টের বিস্তার শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে: আইসিটি মন্ত্রী শনিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না প্রয়োজন হলে আরও ১০০ বার ইরানে হামলা করতাম: ট্রাম্প এখন আমি বলতে পারব, হলিউড স্টাইলে কাজ করেছি: জায়েদ খান

বাংলাদেশের রিভিউ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক অভিযোগ

মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় ১১ রানের জয়ের পর ম্যাচের উত্তেজনা এখন গড়িয়েছে মাঠের বাইরে।
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৮ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১:৪৮ সময়
বাংলাদেশের রিভিউ নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক অভিযোগ

মিরপুরে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় ১১ রানের জয়ের পর ম্যাচের উত্তেজনা এখন গড়িয়েছে মাঠের বাইরে। ম্যাচ শেষে ‘রিভিউ’ নেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজের শেষ ম্যাচে শেষ মুহূর্তের একটি সিদ্ধান্তকে ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। ম্যাচের শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ২ বলে ১২ রান। সেই সময় বাংলাদেশের বোলার রিশাদ হোসেনের একটি বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়ায় আম্পায়ার কুমার ধর্মসেনা সেটিকে ওয়াইড ঘোষণা করেন।


তবে বোলার রিশাদ হোসেন ও উইকেটরক্ষক লিটন দাস দাবি করেন, বলটি পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ব্যাটে লেগেছে। এরপর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ এলবিডব্লিউর জন্য রিভিউ নেয়। ডিআরএস পরীক্ষায় দেখা যায়, বলটি আফ্রিদির ব্যাটের নিচের অংশে স্পর্শ করেছে। ফলে আম্পায়ারের ওয়াইডের সিদ্ধান্ত বাতিল হয় এবং ম্যাচের সমীকরণ দাঁড়ায় ১ বলে ১২ রান। শেষ বলে আফ্রিদি স্টাম্পড হলে ২–১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।


তবে ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড দুটি বিষয়ে আপত্তি তোলে। তাদের দাবি, প্রথমত নির্ধারিত ১৫ সেকেন্ড সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ রিভিউ আবেদন করেছে। দ্বিতীয়ত, স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখার পর বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী অনুমোদিত নয়। ব্রডকাস্ট ক্যামেরায় সেই সময় রিভিউ টাইমার দৃশ্যমান না থাকায় ঘটনাস্থলে সময়সীমা যাচাই করা সম্ভব হয়নি। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং দলীয় ব্যবস্থাপনা এই বিষয়ে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান।


এই সিরিজ শুরু থেকেই নানা উত্তেজনায় ভরা ছিল। দ্বিতীয় ওয়ানডেতে সালমান আগার রানআউটকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়েছিল এবং জরিমানাও গুনতে হয়েছিল। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কী ধরনের প্রতিকার চাইছে তা স্পষ্ট করেনি। তবে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা এবং নিয়মের যথাযথ প্রয়োগ সম্পর্কে আনুষ্ঠানিক অবস্থান আশা করছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?