ঢাকা | |

যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

যশোর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ)
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৩ সময়
যশোরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ

যশোর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় এক অটোরিকশাচালককে হত্যা করে তার রিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর (৫৫) চাঁচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন এবং বর্তমানে ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী গোলাম রাব্বি তাকে উদ্ধার করেন। পরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকজন অজ্ঞাত দুষ্কৃতকারী রিকশা ভাড়া করে আলমগীরকে ওই এলাকায় নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।


যশোর কোতোয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা কাজী বাবুল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে