ঢাকা | |

১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদের বিশেষ কমিটিতে

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৪০ সময়
১৩৩ অধ্যাদেশ পাঠানো হলো সংসদের বিশেষ কমিটিতে

অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য জাতীয় সংসদের একটি বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার জাতীয় সংসদে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানোর প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সম্মতিতে অধ্যাদেশগুলো কমিটিতে পাঠানো হয়। এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।


সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে পরবর্তী সংসদের প্রথম বৈঠকে তা উপস্থাপন করতে হয়। সেই নিয়ম অনুসারে গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে আইনমন্ত্রী এসব অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেন। সাধারণত কোনো বিল যাচাই-বাছাই করে সংসদে প্রতিবেদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে এখনো এসব কমিটি গঠন না হওয়ায় অধ্যাদেশগুলো যাচাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে গঠিত এই বিশেষ কমিটি অধ্যাদেশগুলো বাছাই ও পর্যালোচনা করে নির্ধারিত সময়ের মধ্যে সংসদে তাদের প্রতিবেদন দেবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান