ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরিয়েছেন বিজয় থালাপাতির ছেলে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী তৃষা
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:৩৩ সময়
নিজের নাম থেকে বাবার নামের আদ্যাক্ষর সরিয়েছেন বিজয় থালাপাতির ছেলে

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনের মধ্যেই বিচ্ছেদের মামলা করেছেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্নালিঙ্গম। স্ত্রীর এই আইনি পদক্ষেপের পর বিষয়টি আরও আলোচনায় আসে। এদিকে পরিবারের ভেতরেও এর প্রভাব পড়েছে বলে জানা গেছে। অভিনেতার ছেলে জ্যাসন সঞ্জয় নিজের নামের সঙ্গে ব্যবহৃত বাবার নামের আদ্যাক্ষর ‘ভি’ (বিজয়) সরিয়ে ফেলেছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নাকি বাবাকে আনফলোও করেছেন—এমন কথাও শোনা যাচ্ছে।


তামিল চলচ্চিত্র অঙ্গনে তারকা সন্তানদের ক্ষেত্রে বাবার নামের আদ্যাক্ষর নিজের নামের আগে ব্যবহার করার একটি প্রচলন রয়েছে। এতদিন সেই নিয়ম মেনেই নাম ব্যবহার করতেন সঞ্জয়। তবে সাম্প্রতিক বিতর্কের পর তিনি সেটি পরিবর্তন করেছেন বলে দাবি করা হচ্ছে।তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি জ্যাসন সঞ্জয় বা সঙ্গীতা স্বর্নালিঙ্গম।গত কয়েক দিন ধরে বিজয় ও সঙ্গীতার সম্পর্কের টানাপড়েন নিয়ে বিনোদন অঙ্গনে নানা আলোচনা চলছে। আদালত আগামী ২০ এপ্রিল অভিনেতা বিজয়কে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।


সঙ্গীতার অভিযোগ, ২০২১ সাল থেকে বিজয় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরও তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেননি বলে দাবি করেছেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস