ঢাকা | |

প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদ রয়েছে ‘পারফেকশনিস্ট’ আমির খানের

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ৬১ বছরে পা রেখেছেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি ভারতীয়
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২৬ সময়
প্রায় দুই হাজার কোটি রুপির সম্পদ রয়েছে ‘পারফেকশনিস্ট’ আমির খানের

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ৬১ বছরে পা রেখেছেন। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য সফল চলচ্চিত্র উপহার দিয়ে তিনি ভারতীয় সিনেমার অন্যতম প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অভিনয়ের পাশাপাশি সম্পদের দিক থেকেও বলিউডের ধনী তারকাদের তালিকায় তার অবস্থান শীর্ষে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আমির খানের মোট সম্পদের পরিমাণ প্রায় দুই হাজার কোটি রুপি। তিনি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রমুখী একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করেন, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি রুপি। প্রায় পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে নির্মিত দুইতলা এই বাড়ির একটি অংশে তার ব্যক্তিগত অফিসও রয়েছে।


এ ছাড়া মহারাষ্ট্রের পঞ্চগনি এলাকায় প্রায় দুই একর জমির ওপর তার একটি বাগানবাড়ি রয়েছে। ব্যস্ত শহুরে জীবন থেকে অবসর পেলে তিনি প্রায়ই সেখানে সময় কাটাতে পছন্দ করেন। বাড়িটি তিনি প্রায় সাত কোটি রুপিতে কিনেছিলেন। শুধু ভারতে নয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস এলাকাতেও রয়েছে তার একটি বিলাসবহুল বাড়ি। এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ৭৫ কোটি রুপি। চলচ্চিত্রে অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় নির্দিষ্ট পারিশ্রমিক না নিয়ে সিনেমার লাভের অংশ নেন আমির খান। এভাবে একটি সিনেমা থেকে তার আয় প্রায় ৮০ কোটি রুপি পর্যন্ত হতে পারে বলে জানা যায়। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তিনি বড় অঙ্কের পারিশ্রমিক পান, যা প্রতিটি চুক্তিতে প্রায় ১২ কোটি রুপির কাছাকাছি।


বিলাসবহুল গাড়ির প্রতিও রয়েছে তার আগ্রহ। তার গাড়ির সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-৬০০ এবং রোলস রয়েসের মতো দামি গাড়ি। অভিনয়, প্রযোজনা এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ মিলিয়ে আমির খান এখন বলিউডের অন্যতম ধনী ও প্রভাবশালী তারকা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে