ঢাকা | |

ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:২১ সময়
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েল ও বাহরাইনের বিভিন্ন শহরে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। রোববার (১৫ মার্চ) ইরানের ভেতর থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলার পরপরই পুরো ইসরায়েলে সতর্কতা জারি করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, আকাশপথে আসা এই হামলা মোকাবিলায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নাগরিকদের দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেল আবিবের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো নিহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাহরাইনের রাজধানী মানামাতেও ভোরের দিকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাহরাইন কর্তৃপক্ষ দাবি করেছে, সংঘাত শুরুর পর থেকে তারা ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে।


তবে সংঘাতের ধারাবাহিকতায় বাহরাইনে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতেও আরও ২৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। চলমান এই পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে অঞ্চলটির আকাশসীমা ব্যবহারে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক মহলও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ