ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সঞ্জয় দত্তকে সোনার আইফোন উপহার দেওয়ায় পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো একটি আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
সঞ্জয় দত্তকে সোনার আইফোন উপহার দেওয়ায় পাকিস্তানি ভক্তকে বিদ্রুপ ভারতীয়দের

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো একটি আইফোন উপহার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির প্রিয় অভিনেতার হাতে এই ব্যয়বহুল উপহার তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা।


অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি ‘আইফোন ১৭’ নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান এবং পরে ফোনটি উপহার হিসেবে তার হাতে তুলে দেন। অভিনেতাও হাসিমুখে সেই উপহার গ্রহণ করে কাশিফ জমিরকে ধন্যবাদ জানান। শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার একটি সেট উপহার দিয়েছেন বলে জানা গেছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অনেক নেটিজেন কাশিফ জমিরকে সমালোচনার মুখে ফেলেছেন। বিশেষ করে ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তাকে কটাক্ষ করছেন।


সমালোচকদের মতে, যখন দেশের সাধারণ মানুষ অর্থনৈতিক সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন তারকাকে এত দামী উপহার দেওয়া অপ্রয়োজনীয় বিলাসিতা। অনেকেই মন্তব্য করেছেন, এই অর্থ দেশের মানুষের কল্যাণে ব্যয় করা হলে তা বেশি অর্থবহ হতো। তবে অন্যদিকে কেউ কেউ এটিকে একজন ভক্তের ভালোবাসার প্রকাশ এবং ভারত-পাকিস্তান সংস্কৃতির এক ধরনের সৌহার্দ্যের উদাহরণ হিসেবে দেখছেন। সঞ্জয় দত্তের অনুরাগীদের মতে, তার জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, আর এই ঘটনাও সেই জনপ্রিয়তারই আরেকটি প্রমাণ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা