ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ এক ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জাকসু নির্বাচনের অনিয়ম তদন্তের দাবি ছাত্র ইউনিয়নের কারাগারে আলো নিভিয়ে সেনা কর্মকর্তা তারেক সাঈদকে পেটানোর অভিযোগ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ থার্ড টার্মিনাল প্রকল্পে তৃতীয় দফায় ব্যয় বাড়ল ৮৪৮ কোটি টাকা এআই গবেষণায় এআইইউবি ও ব্রেইন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ

আজও ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

গত কয়েক দিনের অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়ার পর শুক্রবার রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। শনিবার
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫২ সময়
আজও ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রা

গত কয়েক দিনের অস্বস্তিকর গরম ও গুমোট আবহাওয়ার পর শুক্রবার রাতের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানী ঢাকায়। শনিবার (১৪ মার্চ) ভোর থেকেই ঢাকার আকাশ ঘন মেঘে ঢাকা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিসের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে একই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের