ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন: আজাদ মজুমদার

বিএনপির বর্ষীয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন সাবেক প্রধান
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন: আজাদ মজুমদার

বিএনপির বর্ষীয়ান নেতা ও বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাসের অসুস্থতাকে ঘিরে রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতার সমালোচনা করেছেন সাবেক প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার। তিনি বলেন, একজন প্রবীণ রাজনীতিবিদের শারীরিক অবস্থা নিয়ে কৃত্রিম সহানুভূতি দেখিয়ে রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা অনভিপ্রেত। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসনামলে মির্জা আব্বাসকে অন্তত তিনবার কারাগারে পাঠানো হয়েছিল এবং সেই সময়ে তার বিরুদ্ধে অন্তত ১১টি মামলা দেওয়া হয়, যেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে ব্যাপকভাবে দেখা হয়।


আজাদ মজুমদার বলেন, মির্জা আব্বাস একজন বীর মুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও অতীতে অনেকের কাছ থেকে কোনো সহানুভূতি পাননি। অথচ এখন কেউ কেউ রাজনৈতিক সমীকরণে সুবিধা নিতে তার অসুস্থতা নিয়ে ‘কুমিরের কান্না’ করছেন। তিনি আরও বলেন, মির্জা আব্বাস ও তার পরিবারের ওপর দিয়ে যে মানসিক নির্যাতন ও হয়রানি গেছে এবং তার জীবনের মূল্যবান সময় যেভাবে হারিয়ে গেছে, তা সহজে ভুলে যাওয়ার মতো নয়। সুবিধাবাদী সহানুভূতি দিয়ে সেই ইতিহাস মুছে ফেলা যাবে না।


বর্তমানে তার অসুস্থতা নিয়ে রাজনৈতিক বিতর্কেরও সমালোচনা করেন আজাদ মজুমদার। তিনি বলেন, কেউ কেউ এখন তার অসুস্থতার জন্য বর্তমান রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করার চেষ্টা করছেন, যা কূটতর্ক ছাড়া কিছু নয় এবং এতে কারও উপকার হবে না। শেষে তিনি লোক দেখানো ক্ষোভ বা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করে সবার কাছে মির্জা আব্বাসের জন্য আন্তরিক দোয়া করার আহ্বান জানান। তিনি লেখেন, যারা তাকে সত্যিকারের সম্মান করেন, তাদের আন্তরিক দোয়াই এখন তার সবচেয়ে বেশি প্রয়োজন। দ্রুত সুস্থ হয়ে উঠুন, আব্বাস ভাই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার