ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেলেন রাজা তৃতীয় চার্লস

১৮৭৭ সালে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত মালবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। আগামী
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, দুপুর ২:৭ সময়
টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে আমন্ত্রণ পেলেন রাজা তৃতীয় চার্লস

১৮৭৭ সালে ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত মালবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হয়েছিল টেস্ট ক্রিকেটের প্রথম ম্যাচ। আগামী বছর এই ঐতিহাসিক ম্যাচের ১৫০ বছর পূর্তি উদযাপন করা হবে এমসিজিতেই। ফ্লাডলাইটের আলোয় আগামী বছর ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত এমসিজিতে টেস্ট ম্যাচ খেলবে প্রথম টেস্টের দুই দল, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। এই ম্যাচের মাধ্যমে প্রথম টেস্ট ম্যাচটি স্মরণ করা হবে। এছাড়া, টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসসহ বৈশ্বিক ক্রিকেট কিংবদন্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা বৃহস্পতিবার (১১ মার্চ) এই তথ্য জানিয়েছেন।


ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, রাজা বা রাজপরিবারের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সরকারের মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা চাই, রাজা প্রথম দিনের শুরুতে উপস্থিত থাকুন।” এমসিজিতে এই ম্যাচটি হবে ছেলেদের প্রথম দিবা-রাত্রির টেস্ট। ইতিমধ্যে, টিকিট বিক্রির শুরুতেই ১ লাখ ২৫ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। প্রথম তিন দিনের টিকিটও প্রায় শেষ হয়ে গেছে।


গ্রিনবার্গ বলেন, “এই ম্যাচ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আয়োজনগুলোকে স্মরণীয় করে তুলতে আমাদের দারুণ কিছু পরিকল্পনা রয়েছে, যাতে ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ মাইলফলক যথাযথভাবে উদযাপন করা যায়।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স