ঢাকা | |

প্রতিশ্রুতি রাখলেন শরিফুল, মাঠকর্মীদের দিলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা

জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২তম আসরের টুর্নামেন্ট সেরা হয়ে পাওয়া পুরস্কারের অর্থের
  • আপলোড সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১২ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়
প্রতিশ্রুতি রাখলেন শরিফুল, মাঠকর্মীদের দিলেন বিপিএলের টুর্নামেন্ট সেরার টাকা

জাতীয় দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ১২তম আসরের টুর্নামেন্ট সেরা হয়ে পাওয়া পুরস্কারের অর্থের একটি অংশ মিরপুরের গ্রাউন্ডসম্যানদের হাতে তুলে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বুধবার (১১ মার্চ) বিসিবি থেকে পুরস্কারের অর্থ বুঝে পাওয়ার পরপরই তিনি এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করেন।


পঞ্চগড়ের এই তরুণ পেসার বিপিএলের শেষ দিকে ঘোষণা দিয়েছিলেন যে, টুর্নামেন্ট সেরা হলে প্রাপ্ত অর্থের পুরোটা মাঠকর্মীদের দিয়ে দেবেন। পর্দার আড়ালে থেকে যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠ প্রস্তুত করেন, তাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিতে শরিফুল এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তার কথামতো, তিনি মাঠকর্মীদের হাতে দুই লাখ টাকা তুলে দেন।


এই বিপিএলে শরিফুল ইসলাম ২৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে চট্টগ্রাম রয়্যালস ফাইনালে উঠেছিল। ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি ১০ লাখ টাকা জেতেন। তবে, তিনি তার পুরস্কারের অর্থের প্রথম কিস্তি মাঠকর্মীদের প্রতি কৃতজ্ঞতা হিসেবে তুলে দেন।


শরিফুলের এই পদক্ষেপ ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকেই মনে করছেন, তার এই মানবিক উদ্যোগ অন্যান্য ক্রিকেটারদেরও সামাজিক ও মানবিক কাজে অনুপ্রাণিত করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা