ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের দূতাবাস-সংশ্লিষ্ট একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এ
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৬ সময়
ইরাকে মার্কিন দূতাবাসের ক্যাম্পে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের দূতাবাস-সংশ্লিষ্ট একটি লজিস্টিক সহায়তা ক্যাম্পে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১০ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরা এই হামলার তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক দিনগুলোতে বাগদাদের ওই এলাকা লক্ষ্য করে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর এক হামলায় ইরানের চারজন কূটনীতিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রবিবার রাতে বৈরুতের রামাদা হোটেলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির-সাঈদ ইরাভানি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাঠানো এক জরুরি চিঠিতে অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ওই হোটেলে হামলা চালিয়েছে এবং এতে চারজন ইরানি কূটনীতিক নিহত হয়েছেন।


তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি স্বীকার করলেও তাদের বক্তব্য ভিন্ন। আইডিএফের দাবি, হামলার মূল লক্ষ্য ছিল ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কয়েকজন শীর্ষ কমান্ডার। বিশেষ করে লেবানন ও প্যালেস্টাইন কর্পসের পাঁচজন কমান্ডারকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় তারা।


লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হোটেলের একটি কক্ষ লক্ষ্য করে চালানো হামলায় চারজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। এদিকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ৫৭০ জন নিহত এবং ১ হাজার ৪৪৪ জন আহত হয়েছেন। চলমান সংঘাতের কারণে প্রায় ৭ লাখ ৬০ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’