ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন

বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরমের জীবনে নতুন আনন্দের সূচনা হয়েছে। তাদের ঘরে জন্ম নিয়েছে
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৪১ সময়
বাবা-মা হলেন হলেন রণদীপ-লিন

বলিউড অভিনেতা রণদীপ হুডা এবং তার স্ত্রী লিন লাইশরমের জীবনে নতুন আনন্দের সূচনা হয়েছে। তাদের ঘরে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার এই তারকা দম্পতির ঘর আলো করে আসে নবজাতক কন্যা। গত বছরের নভেম্বর থেকেই সুখবরের অপেক্ষায় ছিলেন ভক্তরা। ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন রণদীপ ও লিন। তবে জীবনের এই বিশেষ মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। এদিন ছিল রণদীপের বাবার জন্মদিনও। সেই উপলক্ষে নিজের বাবার কোলে সদ্যোজাত মেয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।


ছবির ক্যাপশনে রণদীপ লিখেছেন, দাদু ও নাতনি দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা। বাবা হওয়ার পর নিজের বাবার প্রতি কৃতজ্ঞতা আরও বেড়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। স্ত্রী লিন লাইশরমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে রণদীপ বলেন, তাকে পিতৃত্বের স্বাদ দেওয়ার জন্য এবং তাদের ছোট্ট মেয়েকে পৃথিবীতে আনার জন্য তিনি লিনকে ধন্যবাদ জানান। সাধারণত বলিউড তারকারা সন্তানের ছবি প্রকাশ্যে আনতে গোপনীয়তা বজায় রাখেন। তবে রণদীপ কোনো লুকোছাপা না করে পরিবারের এই আনন্দময় মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।


রণদীপ ও লিনের সম্পর্কের শুরু হয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের থিয়েটার গ্রুপ ‘মোটলি’ থেকে। সেখানেই বন্ধুত্ব থেকে ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। করোনা মহামারীর সময় তারা একসঙ্গে থাকতে শুরু করেন। পরে ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে ঐতিহ্যবাহী মেতেই রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা