ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে বিধ্বস্ত করলো ফ্রান্স আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা আজ, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ এআই সঙ্গীর আসক্তি রুখতে চীনে কঠোর বিধিনিষেধ: বন্ধ হলো ‘ভার্চ্যুয়াল পার্টনার’ ফিচার রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড কঙ্গোতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩০ লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি শুরু আজ

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, সকাল ৯:৩৯ সময়
চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে লিয়ান হুয়ান হু নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে গত ১১ দিনের ব্যবধানে এটি দ্বিতীয় ডিজেলবাহী জাহাজ। বন্দর সূত্র জানিয়েছে, মঙ্গলবার বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছানোর পর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু করা হয়েছে। এর আগে গত সোমবার ২৭ হাজার ২০৪ মেট্রিক টন ডিজেল নিয়ে শিউ চি নামের আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। নতুন এই চালান দেশের জ্বালানি মজুত পরিস্থিতি উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে আরও তিনটি ডিজেলবাহী ট্যাংকার বন্দরে পৌঁছাবে। এর মধ্যে ৩০ হাজার ৪৮৪ মেট্রিক টন ডিজেল নিয়ে এসপিটি থেমিস ১২ মার্চ বন্দরে ভিড়বে। এ ছাড়া ১৩ মার্চ র‍্যাফেলস সামুরাই এবং ১৫ মার্চ চাং হাং হং তু নামের আরও দুটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। প্রতিটি জাহাজেই প্রায় ৩০ হাজার মেট্রিক টন করে ডিজেল থাকবে। এই পাঁচটি ট্যাংকার মিলিয়ে দেশে মোট ১ লাখ ৪৪ হাজার ২০৫ মেট্রিক টন পরিশোধিত ডিজেল যোগ হবে।


বিপিসির হিসাব অনুযায়ী, এই পরিমাণ ডিজেল দিয়ে দেশের বর্তমান চাহিদা অনুযায়ী অন্তত ১২ দিনের প্রয়োজন মেটানো সম্ভব। তবে বৈশ্বিক বাজারের অস্থিরতা বিবেচনায় সরকার ইতোমধ্যে দৈনিক সরবরাহ কমিয়ে ৯ হাজার মেট্রিক টনে নামিয়েছে। এই সাশ্রয়ী সরবরাহ ব্যবস্থা বজায় থাকলে নতুন চালান দিয়ে প্রায় ১৬ দিনের চাহিদা পূরণ করা যাবে। বর্তমানে দেশে বিদ্যমান মজুতসহ মোট সরবরাহ দিয়ে প্রায় এক মাসের ডিজেল চাহিদা মেটানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। বিপিসির বাণিজ্যিক ও অপারেশন বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জাহাজগুলো দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিপিসির মতে, ধারাবাহিক জ্বালানি সরবরাহ নিশ্চিত হওয়ায় বাজারে তৈরি হওয়া কৃত্রিম সংকট ও আতঙ্ক কমে আসবে। দেশের জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি সমন্বিতভাবে কাজ করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা