ঢাকা | |

ঐতিহাসিক ম্যাচে নিউক্যাসলের সামনে বার্সেলোনা

ইংল্যান্ডের সেন্ট জেমস পার্কে আজ এক বিশেষ রাতের অপেক্ষায় নিউক্যাসল ইউনাইটেডের সমর্থকরা। দুই দশকেরও বেশি সময় পর আবারও
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১৫ সময়
ঐতিহাসিক ম্যাচে নিউক্যাসলের সামনে বার্সেলোনা

ইংল্যান্ডের সেন্ট জেমস পার্কে আজ এক বিশেষ রাতের অপেক্ষায় নিউক্যাসল ইউনাইটেডের সমর্থকরা। দুই দশকেরও বেশি সময় পর আবারও চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে উঠেছে ‘দ্য ম্যাগপাইস’। তবে এই প্রত্যাবর্তনের রাতে তাদের সামনে দাঁড়িয়ে ইউরোপের অন্যতম শক্তিশালী দল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো পর্বের প্রথম লেগে আজ দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। ২০০২–০৩ মৌসুমের পর প্রথমবারের মতো শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে নিউক্যাসল। দীর্ঘ অপেক্ষার পর ইউরোপের অভিজাত মঞ্চে ফিরলেও তাদের পথ মোটেও সহজ নয়। প্লে-অফে আজারবাইজানের ক্লাব কারাবাগকে হারিয়ে নকআউট পর্বে উঠেছে নিউক্যাসল। এবার তাদের প্রতিপক্ষ হান্সি ফ্লিকের তারকাখচিত বার্সেলোনা।


যদিও চলতি মৌসুমে বার্সেলোনার পারফরম্যান্স খুব ধারাবাহিক ছিল না, তবু ইউরোপের পাঁচবারের চ্যাম্পিয়নদের হারাতে হলে নিজেদের সেরা ফুটবলের চেয়েও বেশি কিছু দেখাতে হবে এডি হাওয়ের দলকে। বার্সেলোনা অবশ্য ম্যাচটিতে নামছে বেশ আত্মবিশ্বাস নিয়ে। লা লিগায় সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে কঠিন লড়াইয়ে হারিয়ে শীর্ষে চার পয়েন্টের লিড ধরে রেখেছে কাতালান ক্লাবটি।


নিউক্যাসল কোচ এডি হাও মনে করেন, এটি ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তার দলের লক্ষ্য এখন আরও বড়—ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো। অন্যদিকে বার্সেলোনা ইতোমধ্যে সেন্ট জেমস পার্কে নিউক্যাসলকে একবার হারিয়েছে। লিগ পর্বে সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল কাতালানরা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মার্কাস র‍্যাশফোর্ড, আর নিউক্যাসলের হয়ে শেষদিকে একটি গোল শোধ করেছিলেন অ্যান্থনি গর্ডন।


বার্সেলোনার আরেক বড় শক্তি হয়ে উঠছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। তার পারফরম্যান্স দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। এদিকে একই দিনে চ্যাম্পিয়নস লিগের আরও কয়েকটি ম্যাচে মুখোমুখি হবে গালাতাসারে-লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদ-টটেনহাম এবং আতালান্তা-বায়ার্ন মিউনিখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা