ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

হরমুজ প্রণালি দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসন বিবেচনা করছে।
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৪৪ সময়
হরমুজ প্রণালি দখলে নেওয়ার ‘চিন্তাভাবনা’ যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসন বিবেচনা করছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালি উন্মুক্ত থাকলেও হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছে। প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সেখানে আরও অনেক পদক্ষেপ নিতে পারে বলেও তিনি সতর্ক করেন।


হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরু হওয়ার পর এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে এক লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না।


এই হুমকির জবাবে ট্রাম্প বলেন, যদি ইরান হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে তেহরানকে আরও শক্তিশালী সামরিক প্রতিক্রিয়ার মুখে পড়তে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস