ঢাকা | |

সারাদেশ সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদ (৪৩)কে
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, সকাল ৯:৩১ সময়
সারাদেশ সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদ (৪৩)কে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্টোরকিপার ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র বের করেন। পরে সন্ধ্যার দিকে তিনি এগুলো কলেজপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে গিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন।গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই কুরিয়ার অফিস থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়।


জিজ্ঞাসাবাদ ও বুকিং ঠিকানা থেকে জানা যায়, এসব ওষুধ ও যন্ত্রপাতি ঢাকার বাবুবাজারের মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। কুরিয়ার সার্ভিসের স্থানীয় অপারেশন অপারেটর আরিফুল ইসলাম খান জানান, ফারুক আহমেদ কিছু পণ্য ঢাকায় পাঠানোর জন্য নিয়ে আসেন। প্যাকেট খুলে দেখা গেলে সেখানে সরকারি বিনামূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে জানানো হয়।


রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, জব্দ করা ওষুধ ও যন্ত্রগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ ওই স্টোরকিপারকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে

১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে