ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে বাতিল হতে পারে প্রার্থিতা চীন-পাকিস্তান সামরিক সম্পর্ক ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ: যুক্তরাষ্ট্রের উদ্বেগ সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শুটিং সেটে ২০ জনের জন্য নিজ হাতে ভেলপুরি বানালেন সালমান খান জনবল বাড়াতে বড় উদ্যোগ, পুলিশে সৃষ্টি হচ্ছে ১৪ হাজার পদ ইরানের পরমাণু নীতি পরিবর্তনের বিরোধী চীন-রাশিয়া: আব্বাস আরাগচি যেসব শারীরিক সমস্যায় বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি ২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান ২০২৭ শিক্ষাবর্ষে ঢাকার সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা মুক্তির প্রথম দিনেই ৩.৭৯ বিলিয়ন ডলারের বিক্রি, নতুন রেকর্ড গড়ল ‘জিটিএ-৬’

বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মধ্যে টিন ও চেক বিতরণ পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদ

পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সমাজে দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ন্যায্য মানুষকে
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, দুপুর ৩:৫৯ সময়
বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মধ্যে টিন ও চেক বিতরণ পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদ

পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, সমাজে দল-মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে ন্যায্য মানুষকে তার প্রাপ্য দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কেউ বঞ্চিত হবে না, আবার কেউ অতিরিক্ত সুবিধাও পাবে না। সোমবার (৯ মার্চ) সকালে বাউফল উপজেলা চত্বরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে টিন ও নগদ সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুই বান্ডিল টিন ও ছয় হাজার টাকায় একটি ঘর নির্মাণ করা সম্ভব নয়। এটি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কেবল প্রাথমিক সহায়তা। তিনি জানান, সরকার যেমন সহযোগিতা করছে, তেমনি সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক নেতাদেরও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো প্রয়োজন।


তিনি আরও বলেন, গ্রামাঞ্চলের অধিকাংশ ঘর টিন দিয়ে নির্মিত হওয়ায় অগ্নিকাণ্ড ঘটলে অনেক সময় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরবাড়ি পুড়ে যায়। এ কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি বাউফলের উত্তরাঞ্চলে একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ গোলাম মোর্শেদ মুরাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, উপজেলা যুব বিভাগের আমির মো. রেদওয়ান উল্লাহ মাস্টার, পৌর আমির মাওলানা মুহাম্মদ সেলিমুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল টিন এবং ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়