ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত লাইভের ‘পরাণ’, উচ্ছ্বসিত প্রযোজক

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার । এতে জানানো হয়, ২০২২ সালে মুক্তি পাওয়া
  • আপলোড সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ৪ নভেম্বর ২০২৩, দুপুর ৩:৪৩ সময়
শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত লাইভের ‘পরাণ’, উচ্ছ্বসিত প্রযোজক ছবি : সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার । এতে জানানো হয়, ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যৌথভাবে দুটি ছবি। এগুলো হলো ‘পরাণ’  ও কুড়া পক্ষীর শূন্যে উড়া। এরমধ্যে সবচেয়ে আলোচনায় ছিল লাইভ টেকনোলজির ‘পরাণ’ ছবিটি । লাইভ টেকনোলজির জনপ্রিয় দুই প্রযোজক ইয়াসির আরাফাত ও মোঃ তামজিদ উল আলম । তাঁরা দুজনই ছবির এই শুভ সংবাদ শুনে বেশ উচ্ছ্বসিত ।

তাঁরা জানান, আমরা পুরো টিম অনেক উচ্ছ্বসিত। কারণ এটা একটা বড় প্রাপ্তি। ছবিটি যখন মানুষ গ্রহণ করলো তখন একটা প্রত্যাশা ছিল ছবিটি নিয়ে। কিন্তু এবার ‘পরাণ’ সেরা ছবি হিসেবে পুরস্কার পেতে যাওয়ায় আমরা আরও বেশি আনন্দিত।

জাতীয় পুরস্কার পেলে দায়িত্ব বেড়ে যায়। সামনে আরও ভালো ভালো কাজ করার ইচ্ছে আছে লাইভের। সবার সহযোগিতা পেলে নিশ্চয়ই সেটা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

‘পরাণ’ ছিলো গত বছরের অন্যতম আলোচিত ও ব্যবসা সফল ছবি। লাইভ টেকনোলজির প্রযোজনায় ছবিটি পরিচালনা করেন রায়হান রাফি। আর এতে অভিনয় করেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ প্রমুখ। করোনার পর মূলত এ ছবিই ব্যবসায়িক মোড় ঘুরিয়ে দেয়ে চলচ্চিত্রের। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ছবিটি সেরা নির্বাচিত হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প