ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

উদ্ধার হওয়া ইরানি নাবিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়া ইরানি নাবিকদের মানবিক সহায়তা দিতে এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা সরকার।
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:২৪ সময়
উদ্ধার হওয়া ইরানি নাবিকদের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা

সমুদ্রে বিপর্যয়ের মুখে পড়া ইরানি নাবিকদের মানবিক সহায়তা দিতে এক মাসের বিনামূল্যের ভিসা দেওয়ার পরিকল্পনা করেছে শ্রীলঙ্কা সরকার। দেশটির জননিরাপত্তা মন্ত্রী আনন্দা উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের সাময়িকভাবে দেশে থাকার সুযোগ দিতে সরকার ফ্রি ভিসা প্রদান করবে। কারণ তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। শনিবার ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস বুশেহর থেকে মোট ২০৪ জন নাবিককে শ্রীলঙ্কা নৌবাহিনীর একটি ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে জাহাজটি শ্রীলঙ্কার কাছ থেকে জরুরি সহায়তা চেয়েছিল বলে জানা গেছে।


এর কয়েক দিন আগে বুধবার শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের আরেকটি যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। ওই ঘটনায় ৮০ জনের বেশি নাবিক প্রাণ হারান। শ্রীলঙ্কা নৌবাহিনীর তথ্য অনুযায়ী, হামলার পর সমুদ্রে অভিযান চালিয়ে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৮৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিশ্লেষকদের মতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো সাবমেরিনের টর্পেডো হামলায় একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা ঘটল, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস