ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

ভারতের রাশিয়ান তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান।
  • আপলোড সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৯ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

ভারতের রাশিয়ান তেল আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, অন্য দেশের জ্বালানি নীতিতে হস্তক্ষেপ না করে নিজের দেশের বিষয়েই মনোযোগ দেওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় কমল হাসান ভারতের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ভারতের নাগরিকরা একটি স্বাধীন রাষ্ট্রের অংশ এবং বিদেশি শক্তির নির্দেশ মেনে চলার যুগ অনেক আগেই শেষ হয়েছে।


তার মতে, রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই টেকসই বিশ্বশান্তি সম্ভব। পোস্টের শেষাংশে তিনি যুক্তরাষ্ট্র ও তার জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সেই সঙ্গে নিজেকে একজন গর্বিত ভারতীয় নাগরিক এবং মক্কাল নিধি মায়াম দলের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করেন। এদিকে পশ্চিম এশিয়ার চলমান উত্তেজনার প্রভাবের মধ্যে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ভারতকে সমুদ্রে থাকা রাশিয়ান অপরিশোধিত তেল কেনার অনুমতি দিয়েছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ৫ মার্চের আগে জাহাজে তোলা তেল ভারতীয় পরিশোধনাগারগুলো ক্রয় করতে পারবে।


মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, এই অনুমতি ৩০ দিনের জন্য কার্যকর থাকবে এবং এর মেয়াদ শেষ হবে আগামী ৪ এপ্রিল। এর লক্ষ্য হলো সমুদ্রে আটকে থাকা তেল দ্রুত বাজারে সরবরাহ নিশ্চিত করা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, বৈশ্বিক সমুদ্রপথে উত্তেজনার কারণে স্বল্পমেয়াদে জ্বালানি সরবরাহে বিঘ্ন কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল আমদানি কিছুটা কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুরোধ আংশিকভাবে মেনে নিয়েছে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর পরিকল্পনাও করছে।


একই সুরে মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট বলেন, দক্ষিণ এশিয়ার কাছাকাছি অবস্থান করা জাহাজে থাকা রাশিয়ান তেল দ্রুত পরিশোধন করে বাজারে সরবরাহের সুযোগ দিতেই ভারতকে এই সাময়িক অনুমতি দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?