ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

গুমের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:৩৯ সময়
বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

গুমের মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অনুশোচনা না দেখিয়ে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড এক ধরনের ফৌজদারি অপরাধের শামিল। রোববার (৮ মার্চ) রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ চলচ্চিত্র নির্মাণের যাত্রা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, গুমের শিকার পরিবারগুলোর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সরকার থেকে বিভিন্ন ধরনের ভাতা দেওয়া হলেও অনেক পরিবার এখনও স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করতে পারছে না। তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য নিয়মিত ভাতা নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, শুধু গুমের বিচার নিশ্চিত করলেই হবে না, গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার উদ্যোগও নিতে হবে।


তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আর গুম, হত্যা ও রক্তের রাজনীতি দেখতে চায় না। এজন্য এসব ঘটনার স্থায়ী সমাধান জরুরি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার