ঢাকা | |

নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭ তম আউটলেটের ওপেনিং

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বৌয়াকুড়
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, দুপুর ৩:২৮ সময়
নরসিংদীতে সারা লাইফস্টাইলের ১৭ তম আউটলেটের ওপেনিং

বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল নরসিংদীতে তাদের ১৭তম আউটলেটের যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের বৌয়াকুড় মোড়ে নতুন এই আউটলেটের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর মোশাররফ হোসেন, ডেপুটি ডিরেক্টর ফয়েজুর রহমান নূরী, সারা লাইফস্টাইলের ডিজিএম ও হেড অব অপারেশন্স শাকিব আহসান, এজিএম অপূর্ব গোস্বামী এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন্স ফারাজ হোসেন রুম্মানসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা। অনুষ্ঠানে স্থানীয় ক্রেতা, ফ্যাশনপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।


উদ্বোধনী বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, নরসিংদীতে নতুন শোরুম চালু করতে পেরে তারা আনন্দিত। তিনি জানান, দেশের বাজারে এমন একটি ফ্যাশন ব্র্যান্ড গড়ে তোলাই তাদের লক্ষ্য, যেখানে গ্রাহকরা একসঙ্গে মানসম্মত পণ্য, আধুনিক ডিজাইন এবং নির্ভরযোগ্য সেবা পাবেন। নরসিংদীতে নতুন আউটলেট চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের আরও কাছাকাছি পৌঁছাতে চায় প্রতিষ্ঠানটি।


তিনি আরও বলেন, নরসিংদীর মানুষের মধ্যে ব্র্যান্ডেড পোশাকের প্রতি আগ্রহ বাড়ছে। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এখানে নতুন শোরুম চালু করা হয়েছে। উদ্বোধনের দিন থেকেই ক্রেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলেও তিনি জানান। সাশ্রয়ী মূল্যে আধুনিক ও টেকসই শীতবস্ত্র, বিশেষ করে স্টাইলিশ জ্যাকেটের জন্য সারা লাইফস্টাইল ইতোমধ্যে দেশজুড়ে পরিচিত একটি নাম হয়ে উঠেছে। দেশীয় ঐতিহ্য ও আধুনিক ট্রেন্ডের সমন্বয়ে তরুণ পেশাজীবী, শিক্ষার্থী এবং পরিবারের জন্য ফ্যাশনেবল পোশাক সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।


নরসিংদীর বৌয়াকুড় মোড়ে অবস্থিত নতুন এই আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের জন্য দৈনন্দিন ব্যবহার, উৎসব ও মৌসুমি প্রয়োজন অনুযায়ী নানা ধরনের পোশাকের সমাহার রয়েছে। পরিবারবান্ধব কেনাকাটার পরিবেশ তৈরির জন্য আউটলেটে একটি কিডস প্লে জোনও চালু করা হয়েছে। এ ছাড়া তরুণদের জন্য আধুনিক ডিজাইনের পোশাক নিয়ে সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’-এর কালেকশনও এখানে পাওয়া যাচ্ছে।


উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তিন দিন সব পণ্যে ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১৭টি আউটলেট এবং শক্তিশালী ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সারা লাইফস্টাইল তাদের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর