ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়ছে। এই সিরিজ উপলক্ষে ম্যাচের টিকিটের
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:২৩ সময়
বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি শুরু

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বাড়ছে। এই সিরিজ উপলক্ষে ম্যাচের টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। বিসিবি জানিয়েছে, দর্শকদের টিকিট সংগ্রহ করতে হবে অনলাইনের মাধ্যমে। নির্ধারিত ওয়েবসাইটে ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। সবচেয়ে কম মূল্যের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার দাম ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। এছাড়া ক্লাব হাউস সাউথ (শহীদ মুশতাক স্ট্যান্ড) ও ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৬০০ টাকা।


আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এবং আন্তর্জাতিক গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) থেকে খেলা দেখতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা। অন্যদিকে আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে বসে খেলা দেখতে দর্শকদের খরচ করতে হবে ১ হাজার ২০০ টাকা। সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে দর্শকদের গুনতে হবে ২ হাজার টাকা।


আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া দুইটায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু