ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি

হঠাৎ করেই কাউকে না জানিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২২ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ৪:২২ সময়
তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি

হঠাৎ করেই কাউকে না জানিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে গিয়ে তিনি দেখেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অফিস খোলা হয়নি এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত নেই। পরে তিনি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। এই ঘটনার পর সংশ্লিষ্ট তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির। তিনি জানান, বুধবার রাতেই তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে।


বদলি হওয়া কর্মকর্তারা হলেন সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী। এর মধ্যে নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াইহাজার উপজেলায় এবং জান্নাতীকে বন্দর উপজেলায় স্থানান্তর করা হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টার দিকে। প্রতিমন্ত্রী পরিদর্শনে এসে দেখেন, অফিসের প্রধান ফটক খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো তালাবদ্ধ। ফলে তিনি প্রায় আধা ঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন।


এ সময় সেখানে ভূমি সেবা নিতে আসা এক সেবাগ্রহীতার সঙ্গে কথাও বলেন তিনি। পরে প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে আসেন। এরপর তাদের কাছে দেরিতে আসার কারণ জানতে চাইলে দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী কায়সার কামাল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’