ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : নাসের রহমান

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৩ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১২:২৩ সময়
দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রেহাই নেই : নাসের রহমান

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, মৌলভীবাজারে আর ‘কিশোর গ্যাং’ বা চাঁদাবাজির কোনো ঘটনা সহ্য করা হবে না। বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন সভায় সভাপতিত্ব করেন।


সভায় এমপি নাসের রহমান প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি করে, সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আগামী ৬০ দিনের মধ্যে এলাকায় চাঁদাবাজি বা কিশোর গ্যাংয়ের কোনো অভিযোগ যেন না শোনা যায়।


তিনি আরও বলেন, মানুষ যেন থানায় গিয়ে সহজে সেবা পেতে পারে এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়—এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনে বাড়াবাড়ি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে এমপি বলেন, স্থানীয় উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজ এগিয়ে নেওয়া হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। কোনো সমস্যা দেখা দিলে তাকে জানালে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।


সভা শেষে এম নাসের রহমান উপজেলা কম্পাউন্ডে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. আব্দুল মুকিত, বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস