ঢাকা | |

ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ ষষ্ঠ দিনে গড়াতেই ইরানের বিরুদ্ধে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
ইরানে ঢুকেছে হাজার হাজার কুর্দি যোদ্ধা, সরকার পতনে স্থল অভিযান শুরু

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত এখন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ ষষ্ঠ দিনে গড়াতেই ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে মার্কিন সমর্থিত কুর্দি যোদ্ধারা। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কুর্দি বাহিনীর সদস্যরা ইতোমধ্যে ইরানের সীমান্ত অতিক্রম করে দেশটির ভেতরে স্থল অভিযান শুরু করেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইরাক–ইরান সীমান্তবর্তী অঞ্চল থেকে পরিচালিত কয়েকটি কুর্দি গোষ্ঠী এই অভিযানে অংশ নিয়েছে। এসব সংগঠনের হাজার হাজার যোদ্ধা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানের প্রস্তুতি নিচ্ছিল।


বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরানের নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন ফ্রন্টে ব্যস্ত রাখা এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দেওয়া। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক হাজার কুর্দি যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইরানের অভ্যন্তরে অভিযান শুরু করেছে। তবে এই অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো ভূমিকা রাখছে কি না, সে বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে।


মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরানের ভেতরে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ করছে না। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, মার্কিন প্রশাসনের অন্য কোনো অংশ এতে জড়িত থাকতে পারে। অন্যদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট কুর্দি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্র ও নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, তবে কুর্দি বাহিনীকে অস্ত্র দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।


বিশ্লেষকদের মতে, কুর্দি যোদ্ধাদের এই স্থল অভিযান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন পর্যায়ে নিয়ে যেতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ