ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

অবরোধের তৃতীয় দিনে উত্তরায় বাসে আগুন

বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহণের
  • আপলোড সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ২ নভেম্বর ২০২৩, দুপুর ১০:১১ সময়
অবরোধের তৃতীয় দিনে উত্তরায় বাসে আগুন ছবি : সংগৃহীত
বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে রাজধানীর উত্তরায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহণের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

এদিকে বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ (বৃহস্পতিবার)। গত ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশে পুলিশি হামলা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারসহ সরকার পদত্যাগের একদফা দাবিতে বিএনপির পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। পরে জামায়াত ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। 

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএমসহ সরকার পদত্যাগের যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত দলগুলো আলাদাভাবে অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’