ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শুল্কের চাপে দুর্বল দেশকে পণ্য কিনতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র: রেহমান সোবহান মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ হয়ে পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান নভেম্বরে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হবে: বিমানমন্ত্রী ফজরের ২ রাকাত সুন্নত ছুটে গেলে করণীয় অনিয়মের তদন্ত হলেও প্রতিবেদন দাখিল হয়নি ৪ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চকক্ষের প্রয়োজনীয়তা কতটা বাস্তবসম্মত, নাকি শুধু খরচ বৃদ্ধি গ্যাস সিলিন্ডারের সরকারি দামে অনিয়ম, অভিযানে ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা চট্টগ্রাম বন্দর থেকে সরছে বিপজ্জনক রাসায়নিকের ৯ কন্টেইনার, ধ্বংস করতে কোথায় নেওয়া হচ্ছে বুরকিনা ফাসোকে ৭ গোলে ভাসাল আর্জেন্টিনা ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোল

সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার
  • আপলোড সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৬ আগস্ট ২০২৬, সকাল ৯:৪৬ সময়
সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

পুরান ঢাকার সদরঘাটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সূত্রাপুর থানার ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে স্থানীয়ভাবে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।


প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ—দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগি নিয়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।


স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের একপর্যায়ে কিরণ গ্রুপের সদস্য মিতুলকে কাপড় কাটার কাঁচি দিয়ে বুকে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। মিতুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে জড়ো হন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।


ঘটনার বিষয়ে মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, তারা তার সমর্থক নন। তবে বিভিন্ন মিছিল-মিটিংয়ে মাঝে মাঝে তাদের দেখা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকায় ঘটনার বিস্তারিত তিনি জানেন না বলেও জানান। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, নিহত মিতুল কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে কাপড় কাটার কাঁচি দিয়ে আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে। ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পুলিশ জানিয়েছে, মিতুলের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেওয়ায় পুরান ঢাকার সদরঘাট এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা