ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যক্তিগত সহকারী

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এনেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান। তিনি
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যক্তিগত সহকারী

অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এনেছেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হেলেন নোলান। তিনি জানান, মৃত্যুর আগে ওয়ার্ন ভীষণ ক্লান্তি ও মানসিক চাপে ছিলেন। ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে ছুটি কাটাতে গিয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে নোলান বলেন, মৃত্যুর কিছুদিন আগে ওয়ার্ন তাকে তিন মাসের জন্য নিজের পুরো সময়সূচি ফাঁকা করে দিতে বলেছিলেন।


তার ভাষায়, জীবনে প্রথমবারের মতো নিজেকে খুব ক্লান্ত লাগছে এবং একটি দীর্ঘ বিরতির প্রয়োজন ছিল বলে জানিয়েছিলেন ওয়ার্ন। নোলান জানান, তিনি সব আমন্ত্রণ ও ব্যস্ততা বাতিল করে তাকে তিন মাসের ছুটি দিয়েছিলেন। কিন্তু সেই ছুটির প্রথম দিনেই হঠাৎ মারা যান শেন ওয়ার্ন।


বর্তমানে নোলান শেন ওয়ার্ন লিগ্যাসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন। এই ফাউন্ডেশন হৃদ্‌রোগ ও টাইপ–২ ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ পরিচালনা করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?