ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ব্রাজিল তারকার হ্যাটট্রিকে চেলসির বিশাল জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে চেলসি। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৮ সময়
ব্রাজিল তারকার হ্যাটট্রিকে চেলসির বিশাল জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেদ্রোর দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে চেলসি। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে অ্যাস্টন ভিলাকে ৪–১ গোলে হারিয়েছে ব্লুজরা। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় চেলসি। খেলার মাত্র দুই মিনিটে গোল করে অ্যাস্টন ভিলাকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস লুইজ। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। ধারাবাহিক আক্রমণে ভিলার রক্ষণভাগে চাপ তৈরি করে তারা।


এই সময় জোয়াও পেদ্রো দুটি গোল করে দলকে এগিয়ে নেন। পরে আরেকটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার সঙ্গে কোল পালমারের একটি গোল যোগ হলে ৪–১ গোলের জয় নিশ্চিত হয় চেলসির। এই মৌসুমে প্রিমিয়ার লিগে এটি জোয়াও পেদ্রোর ১৪তম গোল। এই জয়ের ফলে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলার থেকে তারা এখন মাত্র তিন পয়েন্ট পিছিয়ে।


ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার লড়াই আরও জমে উঠেছে ব্লুজদের জন্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস