ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের আরও তিন সাবেক উপদেষ্টা এবং এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:৪৬ সময়
আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পর এবার অন্তর্বর্তী সরকারের আরও তিন সাবেক উপদেষ্টা এবং এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ। সংস্থাটি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে। মঙ্গলবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক চিঠিতে তাদের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে সব লেনদেনের তথ্য বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে। জানা গেছে, এসব অ্যাকাউন্টে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তথ্য তলব করা হয়েছে।


উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ফাওজুল কবির খান দায়িত্ব পালন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা হিসেবে। আদিলুর রহমান খান ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা। আর খোদা বখস চৌধুরী ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে।


ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণের মাধ্যমে আর্থিক লেনদেনের স্বচ্ছতা যাচাই করবে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?