ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম রাশিয়ার হামলায় আহত ভারতীয় নাবিক, কঠোর জবাব দিল্লির ১৪ মিনিটে চার গোল দিয়ে বেলজিয়ামকে বিধ্বস্ত করলো ফ্রান্স আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা নেই পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীদের নাম ঘোষণা আজ, আলোচনায় কোয়ান্টাম ও মহাকাশবিজ্ঞান বাউফলে গভীর রাতে মিনিটের ব্যবধানে ৪ বিস্ফোরণের শব্দ, আতঙ্ক গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ এআই সঙ্গীর আসক্তি রুখতে চীনে কঠোর বিধিনিষেধ: বন্ধ হলো ‘ভার্চ্যুয়াল পার্টনার’ ফিচার রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২ প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড

কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই দেশের অতর্কিত হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে
  • আপলোড সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৫ মার্চ ২০২৬, সকাল ৯:২৮ সময়
কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই দেশের অতর্কিত হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। তবে এর মধ্যেই বিস্ফোরক দাবি করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইরান বর্তমানে যে হারে মিসাইল ব্যবহার করছে তা অব্যাহত থাকলে কয়েক দিনের মধ্যেই তাদের মিসাইল মজুত কমে যেতে পারে।


বার্তাসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এর ফলে ইরানের মিসাইল নিক্ষেপের হার আগের তুলনায় কমে এসেছে। তবে তিনি ধারণা করছেন, ভবিষ্যতের জন্য কিছু মিসাইল ইরান সংরক্ষণ করে রাখতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা ঠেকাতে ব্যবহৃত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত কমে যাচ্ছে বলে জানিয়েছেন আরেক কর্মকর্তা। ফলে এসব দেশকে এখন প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারেও সতর্ক থাকতে হচ্ছে।


এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা, রকেট লঞ্চার এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের হামলা শুরু করতে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা