ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন একটি সাময়িক সমাধান: শিক্ষামন্ত্রী

রাজধানীর সাতটি কলেজকে কেন্দ্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনকে আপাতত একটি সাময়িক ব্যবস্থা বলে মন্তব্য করেছেন শিক্ষা ও
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৫ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, বিকাল ৫:৫ সময়
সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন একটি সাময়িক সমাধান: শিক্ষামন্ত্রী

রাজধানীর সাতটি কলেজকে কেন্দ্র করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনকে আপাতত একটি সাময়িক ব্যবস্থা বলে মন্তব্য করেছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এই সংকটের স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করা হবে। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম কেবল তদারকির মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের উদ্যোগে সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মাথায় রেখে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোতে দক্ষতা ও চাহিদাভিত্তিক শিক্ষাক্রম চালুর ওপর জোর দেন তিনি।


বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিং প্রসঙ্গে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার মান ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে, যা উদ্বেগজনক। এখনো বাংলাদেশে আন্তর্জাতিক মানের কোনো বিশ্ববিদ্যালয় নেই বলেও উল্লেখ করেন তিনি। তাই অন্তত একটি উন্নতমানের পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মত দেন শিক্ষামন্ত্রী।


ইউজিসিকে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দু উল্লেখ করে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার সাফল্য ও ব্যর্থতার বড় অংশই এই সংস্থার কার্যক্রমের ওপর নির্ভর করে। উচ্চশিক্ষা খাত সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সঠিকভাবে তদারকি ও সমন্বয়ের জন্য ইউজিসিকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি ২০২৪ সালের পর ইউজিসির অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা লিখিত আকারে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।


সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। এ ছাড়া ইউজিসির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস