ঢাকা | |

ঈদ যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
ঈদ যাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার জন্য এবারও সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রির দ্বিতীয় দিনে বুধবার (৪ মার্চ) পাওয়া যাচ্ছে আগামী ১৪ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।


রাজধানীর রেল ভবনে সম্প্রতি ঈদ উপলক্ষে বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি করা হয়েছে ৩ মার্চ। এছাড়া ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে। এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।


রেলওয়ের নিয়ম অনুযায়ী, ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী কেবল একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। তবে কেনা টিকিট কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর