ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দেশে যে পরিমাণ মজুত আছে তাতে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই

দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১:৫০ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১:৫০ সময়
দেশে যে পরিমাণ মজুত আছে তাতে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা নেই

দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সংস্থাটির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশে এখন প্রায় ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে। চলমান বৈশ্বিক উত্তেজনার বিষয়টি মাথায় রেখে বিকল্প বাজার নিয়েও ভাবা হচ্ছে।


তিনি আরও জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে সাতটি জাহাজের এলসি সম্পন্ন করা হয়েছে। ফলে সরবরাহ চেইনে কোনো বিঘ্ন ঘটার আশঙ্কা নেই। বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে ডিজেল রয়েছে প্রায় ১৪ দিনের, অকটেন ২৮ দিনের, পেট্রোল ১৫ দিনের, ফার্নেস অয়েল ৯৩ দিনের এবং জেট ফুয়েল প্রায় ৫৫ দিনের চাহিদা পূরণের মতো মজুত রয়েছে।


সব মিলিয়ে, বৈশ্বিক পরিস্থিতি নজরে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস