ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
  • আপলোড সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ৩ মার্চ ২০২৬, দুপুর ১০:০ সময়
সৌদি আরবে মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন আঘাত হানে। এতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়েছে। দূতাবাস ভবনের একটি অংশে আগুন লাগলেও তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।


ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক এলাকায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখেছেন এবং বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এই হামলা এমন সময় ঘটল, যখন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান এবং তার পাল্টা প্রতিক্রিয়ায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়ছে। এর আগে কুয়েত ও জর্ডানেও মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে।


সৌদিতে এই সর্বশেষ হামলার পর যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের হামলার জোরালো জবাব দেওয়া হবে।


সব মিলিয়ে, ধারাবাহিক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস