ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০ এই হার ভীষণ, ভীষণ হৃদয়বিদারক: হামজা চৌধুরী ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক উৎপাদন হতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট ‘ব্যাগ গুছিয়ে এখান থেকে বিদায় নিন’— আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো জার্মান দূতাবাস শেখ হাসিনা দেশে ফিরলে তার দণ্ড কার্যকর হবে: রিজভী সোনিয়া গান্ধীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সোমবার, যোগ দিবেন মুখ্যমন্ত্রী বিজয় রাজধানীতে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকায় প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রয়োজনীয় কেনাকাটার জন্য অনেকেই বিভিন্ন মার্কেট ও দোকানে যান। তবে নির্দিষ্ট দিনে কিছু এলাকায়
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:১২ সময়
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকায় প্রতিদিনের ব্যস্ত জীবনে প্রয়োজনীয় কেনাকাটার জন্য অনেকেই বিভিন্ন মার্কেট ও দোকানে যান। তবে নির্দিষ্ট দিনে কিছু এলাকায় সাপ্তাহিক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককে। তাই আজ সোমবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকেই জেনে নেওয়া জরুরি। আজ রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে আগারগাঁও, শেরেবাংলা নগর, পল্লবী, মিরপুরের বিভিন্ন সেক্টর (১০ থেকে ১৪), কাফরুল, মহাখালী, কাকলী, তেজগাঁও, গুলশান, বনানী, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, বাসাবো, মুগদা, যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকা।


এছাড়া ক্যান্টনমেন্ট এলাকা, নিউ ও ওল্ড ডিওএইচএস, মহাখালী কমার্শিয়াল এরিয়া এবং সায়েদাবাদ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ এলাকাতেও আজ দোকানপাট বন্ধ থাকবে। অন্যদিকে কিছু মার্কেট আংশিক বা অর্ধদিবস বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, বনানী সুপার মার্কেট, গুলশানের ডিসিসি মার্কেট, রামপুরা ও মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেটসহ আরও কয়েকটি শপিং কমপ্লেক্স।


বিশেষজ্ঞদের পরামর্শ, অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বের হওয়ার আগে নিজের গন্তব্য এলাকার মার্কেট খোলা নাকি বন্ধ তা নিশ্চিত হয়ে নেওয়াই ভালো। এতে সময় ও শ্রম—দুটোই বাঁচবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড