ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, দুপুর ১০:৬ সময়
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গুরুতর আহত শাকিল বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। স্থানীয় সূত্র জানায়, বিকেলে মাঝগ্রাম এলাকায় এক নারীকে উত্ত্যক্ত করার ঘটনায় শাকিল প্রতিবাদ করেন। এতে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে সন্ধ্যায় বাসস্ট্যান্ড এলাকায় তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।


প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা আগে থেকেই ওৎ পেতে ছিল এবং ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে শাকিলের ওপর আক্রমণ করে। এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত করে তারা দ্রুত স্থান ত্যাগ করে। আহত শাকিলের মা ছেলের ওপর হামলার বিচার দাবি করে বলেন, অন্যায়ের প্রতিবাদ করাই যেন তার ছেলের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ঘটনার পর বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন হাসপাতালে গিয়ে আহতকে দেখতে যান। তিনি জানান, দলে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


নন্দীগ্রাম থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস