ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

স্টেডিয়াম মাদকের আখড়া

দেশের বিভিন্ন স্টেডিয়ামে খেলার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৫০ সময়
স্টেডিয়াম মাদকের আখড়া

দেশের বিভিন্ন স্টেডিয়ামে খেলার পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে কমলাপুর স্টেডিয়ামের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সরেজমিন পরিদর্শনে গিয়ে তিনি স্টেডিয়ামটিকে ‘মাদকের আখড়া’ হিসেবে উল্লেখ করেন। পরিদর্শনে দেখা যায়, স্টেডিয়ামের ভেতরে মাদকসেবী ও বহিরাগতদের দৌরাত্ম্য বেড়েছে। এমনকি ফ্লাডলাইটের মূল্যবান যন্ত্রাংশ পর্যন্ত চুরি হয়ে গেছে, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার বড় প্রমাণ হিসেবে ধরা হচ্ছে।


মন্ত্রী বলেন, একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে এ ধরনের অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বর্তমানে স্টেডিয়ামটি অরক্ষিত অবস্থায় রয়েছে এবং এর পরিবেশ খেলাধুলার জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে। তিনি আরও জানান, স্টেডিয়ামে দায়িত্বে থাকা কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে প্রাচীর উঁচু করা, কাঁটাতারের বেড়া স্থাপন এবং স্থানীয় থানার সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের ক্রীড়াঙ্গন আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

গৌরবের ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়