ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বাধ্যতামূলক অবসরে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বাধ্যতামূলক অবসরে কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ান

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী, কোনো কর্মচারীর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে জনস্বার্থে তাকে অবসরে পাঠানোর ক্ষমতা সরকারের রয়েছে। সেই বিধানের আওতায় তাকে অবসর দেওয়া হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি বিধি অনুযায়ী সকল অবসর সুবিধা পাবেন। এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদ থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। এদিকে একই দিনে স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।


প্রশাসনিক এই পরিবর্তনকে সরকারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার

‘আমেরিকান ড্রিম’ দেখিয়ে প্রতারণা: মাল্টায় বাংলাদেশি রেস্তোরাঁ মালিক গ্রেপ্তার