দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের ‘ফর্ক লিফট অপারেটর’ (পুরুষ) পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষা কেন্দ্র প্রকাশ করা হয়েছে। ১৪ মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মতিঝিলের বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নেবেন ১ হাজার ৪০৫ জন প্রার্থী।
প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে ১ মার্চ থেকে এবং পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত এটি সংগ্রহ করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস, বই বা ক্যালকুলেটর আনা নিষিদ্ধ থাকবে। এছাড়া পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখার অনুমতি নেই এবং উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
প্রার্থীদেরকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের জন্য কমপক্ষে ১ ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন