ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৩ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:৩ সময়
শিশু বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

নাটোরের লালপুর উপজেলার দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে আব্দুল আজিজ (২২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়। আব্দুল আজিজ নওগাঁ জেলার সাপাহার উপজেলার আজিজুল হকের ছেলে। ঘটনার শিকার শিশুটিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দারুল হিকমাহ্ মডেল মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ফারাবি হোসেন (৯) শুক্রবার রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১২টার দিকে শিক্ষক আব্দুল আজিজ তাকে তুলে নিয়ে জোরপূর্বক বলৎকার করেন। এতে রক্তক্ষরণ হলে শিশুটি বিষয়টি তার পরিবারের কাছে জানায়। শনিবার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষক আব্দুল আজিজকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!