ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুর মান ৩০২ স্কোর, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:১৮ সময়
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের ১২১টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর, যেখানে বায়ুর মান ৩০২ স্কোর, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার শনিবার সকাল ৯টা ৪১ মিনিটে বায়ুগুণমান সূচক প্রকাশ করলে দেখা যায়, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি ২৬৩ স্কোর নিয়ে, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।


তৃতীয় অবস্থানে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ২০২ স্কোর নিয়ে, যার বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। একই সময়ে ঢাকা ১৯০ স্কোর নিয়ে তালিকার চতুর্থ এবং কাঠমাণ্ডু ১৮৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে। ঢাকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হচ্ছে।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:


০ থেকে ৫০ স্কোর – ভালো

৫১ থেকে ১০০ স্কোর – মাঝারি বা সহনীয়

১০১ থেকে ১৫০ স্কোর – সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

১৫১ থেকে ২০০ স্কোর – অস্বাস্থ্যকর

২০১ থেকে ৩০০ স্কোর – খুবই অস্বাস্থ্যকর

৩০১ এর বেশি – দুর্যোগপূর্ণ


এমন পরিস্থিতিতে, এসব শহরের বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, বিশেষ করে শিশু, প্রবীণ এবং অসুস্থরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান