ঢাকা | |

গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বালিগাদার এলাকায় একটি ইটভাটা
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২০ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২০ সময়
গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে চালক নিহত, আহত ৩

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের বালিগাদার এলাকায় একটি ইটভাটা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে ইঞ্জিনভ্যান খাদে পড়ে গিয়ে চালক ইশার আলী নিহত হন, এবং তিনজন আহত হন। নিহত ইশার আলী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা ছিলেন। আহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার গোবরদাড়ী এলাকার মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও সরাবপুর এলাকার মো. আমিনুল ইসলাম। তারা সবাই ইঞ্জিনভ্যানের যাত্রী ছিলেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সকাল বেলা ওই ইঞ্জিনভ্যানে তিনটি গরু নিয়ে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কুমিরার বালিগাদার মোড়ের একটি ইটভাটা সংলগ্ন এলাকায় ইঞ্জিনভ্যানের পেছনের চাকা নষ্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালক ইশার আলী নিহত হন, আহতরা পরে পাটকেলঘাটা ক্লিনিক ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হন।


পাটকেলঘাটা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং আহতরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সড়ক দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর