বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। তাকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, "কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।"
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে তার কার্যক্রম শেষ করে বাংলাদেশ ব্যাংকে আসেন। বুধবার বিকেলে তাকে ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন