বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। তাকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও

অর্থনীতি কথা নয়, অগ্রাধিকার থাকবে কাজে: বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫২ সময় , আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৫২ সময়

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন। তাকে অভ্যর্থনা জানান ডেপুটি গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, "কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। এসেছি; কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।"


আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি অর্থ মন্ত্রণালয়ে যান, সেখানে তার কার্যক্রম শেষ করে বাংলাদেশ ব্যাংকে আসেন। বুধবার বিকেলে তাকে ৪ বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।


রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, একই সঙ্গে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯