ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল ‘জনগণ আমাদের চায় না, দল চেয়ারে বসিয়েছে তাই দলীয় লোকই প্রাধান্য পাবে’ ‘মুসলিমরা ফ্রান্স দখলের চেষ্টা করছে’ শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ট্রাম্প বাংলাদেশে ২০২৭ সালে হাইব্রিড গাড়ি উৎপাদন শুরু করবে টয়োটা দুদকের ৩ উপপরিচালক ও ৯ সহকারী পরিচালক পদে রদবদল মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

আজ সকালে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তার দায়িত্ব গ্রহণ করেছেন। ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৩৫ সময়
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

আজ সকালে বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির তার দায়িত্ব গ্রহণ করেছেন। ২৪ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে আইজিপি পদে নিয়োগ দেয়। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।


তার কর্মজীবনে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার, আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩, ৫ ও ৭ এপিবিএন এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পুলিশ হেডকোয়ার্টার্স এবং এসপিবিএনে ডিআইজি হিসেবে কাজ করেছেন।


রাজনৈতিক কারণে একাধিকবার চাকরি থেকে অবসরে পাঠানো হলেও, তিনি আইনি প্রক্রিয়ায় চাকরি ফিরে পান এবং সর্বশেষ সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!